ভালোবাসি তোমায়

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

রাকিব মাহমুদ
  • ১৬২
জানালা খুলে দেয় ভালোবাসার হাওয়ারা মনের
কঠিন কোমল নির্বিশেষে নির্দ্বিধায়
নয় কি? মন শুধু ভালোবাসা চায়
শুধু চায়--প্রিয়জন এসে বলুক ভালোবাসি তোমায়।

এই মন যেন চিরকালের তৃষ্ণার্ত মরুভূমি এক
খোঁজে সারাক্ষণ এক পশলা বৃষ্টি প্রেমের
যার মায়ায় জন্মে ঘাস, বন, স্বয়ংসম্পূর্ণ সবুজ, মরুতে;
নানা রকম ফল, নানান রঙের ফুল
পাখিদের কলরবে ভুলে সব ভুল।

ভুলগুলো সব ভুলে, মধুর কোনো ছলে
মন শুধু চায়--প্রিয়জন এসে বলুক ভালোবাসি তোমায়;

বুকের খুব গভীর থেকে
হৃদয়ের খুব গভীর থেকে
যেখানে থাকে দীর্ঘশ্বাসেরা, না পাওয়ার বেদনা
অথবা স্বপ্নরা বসবাস করে, বলুক নিরালায়
ভালোবাসি তোমায়।

ভালোবাসি তোমায়
কিছু বৃষ্টি দিয়ো যদি পারো মনের সাহারায়
ভালোবাসি তোমায়
কিছু প্রেম দিয়ো যদি পারো মনের সাহারায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার শেষের প্যারাটা মন ছুয়ে গেছে।
nani das বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাই। শুভকামনা।
ফয়জুল মহী খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
ধন্যবাদ প্রিয়। শুভকামনা।
juham সুন্দর লেখা।
ধন্যবাদ ভাই। শুভকামনা।
Lutful Bari Panna বাহ সুন্দর
ধন্যবাদ কবি। শুভকামনা।

০৫ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী